মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়ি এন্টিলিয়া

ভারতের মুম্বাই-এ অবস্থিত এন্টিলিয়া বাড়িটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি বলা হয়ে থাকে। ১৭৩ মিটার উচ্চতার ২৭ তলার এই বাড়িটির মালিক ভারতের ব্যবসায়ী মুকেস আম্বানি। প্রায় চার লাখ বর্গফুট জুড়ে নির্মিত বাড়িটিতে রয়েছে রাজকীয় সকল ব্যাবস্থা। বাড়িটির অষ্টম তলায় আছে ৫০ আসন ক্ষমতাবিশিষ্ট একটি মিনি থিয়েটার, সপ্তম তলায় বিশাল গাড়ির গ্যারেজ, তিনটি হেলিপ্যাড, নয়টি লিফট, ঠাণ্ডা এবং গরম পানির সুবিধাযুক্ত একটি বিশাল সুইমিংপুল, তিনটি বাগান এবং বিশাল ব্যায়ামাগার। এছাড়াও আছে বিশাল বিশাল সব বারান্দা যেখান থেকে মুম্বাই শহরটিকে খুব সহজেই ভালোভাবে দেখা যায়। বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় সাত বছর এবং এতে মোট ব্যয় হয়েছিল প্রায় ১ বিলিয়ন ডলার।

শক্তিশালী ভিআর রেডি গেমিং ল্যাপটপ

ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি ব্যবহার করে গেম খেলার জন্য রেজার কোম্পানি খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে রেজার ব্লেড প্রো ল্যাপটপ। ভিআর রেডি ল্যাপটপটিতে আছে ১৭.৩ ইঞ্চি আইজিযেডও টাচ স্ক্রীন, জি-সিঙ্ক টেকনোলজি এবং ৩৮৪০ x ২১৬০ ৪কে আলট্রা হাই ডেফিনেশান ডিসপ্লে রেজোলিউশান। এই শক্তিশালী গেমিং ল্যাপটপটিতে আরও আছে ইন্টেল কোর আই৭ ৬৭০০এইচকিউ কুয়াড-কোর প্রসেসর, ক্লক স্পীড ২.৬ গিগাহার্টজ, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ ৮জিবি জিডিডিআর৫ ভির‍্যাম গ্রাফিক্স প্রসেসর, ৩২জিবি ডিডিআর৪ ২১৩৩ মেগাহার্টজ র‍্যাম ও ৫১২জিবি / ১টিবি/ ২টিবি সলিড স্টেট ড্রাইভ। এসব কিছু ছাড়াও ভার্চুয়াল রেডি ল্যাপটপটিতে আছে ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই, ইউএসবি-সি থান্ডারবোল্ট ৩ পোর্ট, এসডি কার্ড স্লট, ইথারনেট পোর্ট, হেডফোন জ্যাক এবং একটি কেন্সিংটন লক। সাইড-মাউন্টেড স্টেরিও স্পিকার ল্যাপটপটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ডিভাইসটির সামনে আছে একটি ২ মেগাপিক্সেলের ওয়েব ক্যামেরা। দ্রুত রেসপন্স টাইমের জন্য ল্যাপটপটি লো-প্রোফাইল মেকানিক্যাল কি ব্যবহার করে থাকে। যদিও গেমিং ল্যাপটপটি মাত্র ০.৮৮ ইঞ্চি পুরু, তবুও এর ওজন ৭.৮০ পাউন্ড। ভিআর রেডি গেমিং ল্যাপটপটি ৩,৬৯৯ ডলার মূল্যে নভেম্বর মাসে বাজারে পাওয়া যাবে।

শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬


অ্যাপল নিয়ে আসছে আইফোন ৭ ও ৭ প্লাস। গত সাত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক ঘোষণায় এমনটাই জানিয়েছে অ্যাপল। দুইটি রঙে নতুন ডিজাইনে ফোর্স সেনসিটিভ হোম বাটনে আসছে আইফোন ৭ ও ৭ প্লাস। ফোনের উপরে ও নিচে দুইটি স্টেরিও স্পীকার আছে। এছাড়াও থাকছে না কোন হেডফোন পোর্ট। তার পরিবর্তে আছে ওয়্যারলেস এয়ারপড। দুটি মডেলেই আছে এইচডি রেটিনা ডিসপ্লে যা আইফোন ৬ থেকেও উজ্জ্বল। আছে এ১০ ফিউসন প্রসেসর, ২ জিবি র‍্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।৩২/১২৮/২৫৬ এই তিনটি ভার্সনে পাওয়া যাবে আইফোন ৭। ধুলা ও পানিরোধী আইফোন ৭ এর পেছনে থাকবে ১২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর ৭ প্লাসে থাকবে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি যুক্ত করেছে অ্যাপল। এছাড়াও সামনে থাকছে ৭ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা।




স্যানডিস্ক কোম্পানি এই প্রথম বাজারে নিয়ে আসছে উন্নতমানের ১ টেরাবাইট এসডিএক্সসি মেমোরি কার্ড। মাদার কোম্পানি ওয়েস্টার্ন ডিজিটাল ঘোষণা দেয়ার প্রায় ১৬ বছর পর এই উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড বাজারে আসছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ডটিতে আছে এডভান্সড ইমেজিং টেকনোলজি। কার্ডটি এখনও প্রোটোটাইপ অবস্থায় আছে। এই ১ টিবি মেমোরি কার্ডটির মূল্য অপেক্ষাকৃত বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

প্লাস্টিক বোতল বিশ্বের দরিদ্রতম অংশে আলো যোগান দিচ্ছে

বর্তমানে পৃথিবীতে ১.৫ বিলিয়নের বেশি মানুষ অন্ধকারে বসবাস করছে। এই বিপুল পরিমাণ মানুষগুলো শুধুমাত্র মোমবাতির আলো বা কেরোসিনের ল্যাম্প ব্যবহার করে জীবন পার করছে। মোমবাতি এবং কেরোসিনের ল্যাম্পের ধোঁয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়াও প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের বিদ্যুৎ ব্যবহার না করতে পারার আরেকটি কারণ হচ্ছে এই বিদ্যুত অতিরিক্ত ব্যয়বহুল। এই সমস্যার কারণে মানুষের জিবনের নিরাপত্তা, স্বাধীনতা, শিক্ষা এবং স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ভয়াবহ এই সমস্যাটি দূর করার জন্য ‘লিটার অফ লাইট’ নামক একটি ওপেন সোর্স প্রকল্পের সূচনা করা হয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক বোতল ব্যবহার করে সোলার পাওয়ারের লাইট তৈরি করা।
প্রথমে প্লাস্টিক বোতলগুলোকে পানি ও ব্লিচ দ্বারা পূর্ণ করা হয় যা শেওলা দূর করে পানিকে সবুজ হওয়া থেকে সাহায্য করে। তারপর বোতলগুলোকে বাড়ির ছাদে স্থাপন করা হয়। দিনের বেলায় আয়না হিসেবে ব্যবহৃত বোতলগুলো ৩৬০ ডিগ্রী কোণে আলো প্রতিসরণের মাধ্যমে প্রাকৃতিক লাইট বাল্বের কাজ করে থাকে। পরবর্তীতে প্রকল্পটি সহজ সোলার লাইট তৈরির জন্য প্রয়োজনীয় অংশ ও ব্যবহারবিধি সরবরাহ করে। গ্রামের মানুষজন নিজ হাতে বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করে। তারা সোলার লাইটগুলো নিজেরাও ব্যবহার করতে পারে এবং বাজারেও বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। একটি স্বাস্থ্যসম্মত প্লাস্টিক বোতল সোলার ল্যাম্পের দাম মাত্র ৩ ডলার।


সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মিনি ইনস্ট্যান্ট প্রিন্টার

ফুজিফিল্ম কোম্পানি The Instax Share SP-2 নামক একটি মিনি পকেট প্রিন্টার তৈরি করেছে যা স্মার্টফোন দিয়ে তোলা ছবি সঙ্গে সঙ্গে প্রিন্ট করতে পারে। ইনস্ট্যান্ট প্রিন্টারটি দেখতে জুস বক্সের মতো। এটি খানিকটা পুরু হলেও অনেক পাতলা। ইনস্ট্যান্ট প্রিন্টারটি ওয়াই-ফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ছবি প্রিন্ট করতে পারে। ইনস্ট্যান্ট প্রিন্টারটিতে আছে ৩ কালার ওএলইডি প্রিন্টিং মেশিন। ৮০০ x ৬০০ রেজোলিউশান ও ৩২০ ডিপিআই প্রিন্টারটিকে সত্যিই আকর্ষণীয় করে তোলে। প্রিন্টারটি পিএনজি ও যেপিজি উভয় ফাইলই সাপোর্ট করে। ইনস্ট্যান্ট প্রিন্ট করার জন্য কতগুলো শট আছে তা প্রিন্টারটির উপরে অবস্থিত ১০টি এলইডি ডট এর মাধ্যমে নির্ণয় করা যায়। এতে আছে লিথিয়াম আয়ন ব্যাটারি ও মাইক্রো ইউএসবি ক্যাবল। প্রিন্টারটি ১ চার্জে মোট ১০০ বার প্রিন্ট করতে পারে। রিয়েল টাইম ও সোশাল মিডিয়া টেমপ্লেট ব্যবহারের মাধ্যমেও এতে প্রিন্ট করা যায়। ইনস্ট্যান্ট প্রিন্টারটি ১৯৯ ডলার মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে।  

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ইলেক্ট্রিক ফোলডিং বাইসাইকেল

চাইনিজ কোম্পানি Xiaomi ও একটি তাইওয়ানিজ কোম্পানির সম্মিলিত প্রচেষ্টায় খুব শিগ্রী চায়নার বাজারে আসছে ইলেক্ট্রিক ফোলডিং বাইসাইকেল। এই ইলেক্ট্রিক ফোলডিং বাইসাইকেলের নাম হছে Mi QiCycle। ফোলডিং বাইসাইকেলটি কার্বন ফাইবার দিয়ে তৈরি এবং এর ওজন ১৪.৫ কেজি। প্রধান বীম ও টায়ার বাদে সাইকেলটির বাকি অংশ ভাঁজ করা যায়। ফোলডিং সাইকেলটি ২৫০ ওয়াট ৩৬ ভল্ট হাই স্পীড ইলেক্ট্রিক মোটর দ্বারা পরিচালিত। এতে আছে টোর্ক-সেন্সিং ক্ষমতা যা ব্যবহারকারীর প্যাডেলিং ও টোর্কের মধ্যে সমন্বয় সাধন করে। সাইকেলের ইলেক্ট্রিক মোটর মোট ২০টি প্যানাসনিক লিথিয়াম-আয়ন ২৯,০০০ মাহ ব্যাটারির সাহায্যে কাজ করে। সাইকেলটি ১ বার চার্জে ৪৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। তাছাড়া একটি অ্যাপ ব্যবহার করে সাইকেলটি স্মার্টফোনের সাথে সংযোগ সাধন করতে পারে। এই অ্যাপের মাধ্যমে জিপিএস নেভিগেশন ও রিয়েল-টাইম ফিটনেস প্যারামিটার পরিমাপ করা যায়। এই ইলেক্ট্রিক ফোলডিং সাইকেলটির মূল্য ৪৫৫ ডলার।